Game

2 years ago

Gambhir returns to KKR: কেকেআরে ফিরছেন গম্ভীর! উন্মাদনা ক্রিকেট মহলে

Gautam Gambhir returns to KKR (File Picture)
Gautam Gambhir returns to KKR (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের দলে ফিরছে কেকেআরের ঘরের ছেলে! শোনা যাচ্ছে ফের নাইট শিবিরে যোগ দিতে চলেছেন গৌতম গম্ভীর।বুধবার কেকেআর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, খেলোয়াড় এবং অধিনায়কের পর এবার মেণ্টর হিসেবে টিমে যোগদান করবেন তিনি। তাঁকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখা যাবে  হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে।

কেকেআরে যোগদানের উচ্ছ্বাসে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, ‘আমি একেবারেই ইমোশনাল (আবেগপ্রবণ) লোক নই। খুব বেশি জিনিসে আমি প্রভাবিত হই না। কিন্তু এটা আলাদা বিষয়। যেখানে সবকিছুর সূত্রপাত হয়েছিল, সেখানেই ফিরে যাওয়া হচ্ছে। আবারও ওই বেগুনি এবং সোনালি জার্সি পরার কথা ভেবে আমার হৃদয়ে আগুন জ্বলছে। আমি শুধুমাত্র কেকেআরে ফিরে আসছি না। আমি সিটি জয় জয়ে (কলকাতা) ফিরে আসছি। আমি ফিরে এসেছি। আমি ক্ষুধার্ত। আমি নম্বর ২৩ (কেকেআরে যে জার্সি পরতেন)। আমি কেকেআর।’

You might also like!