Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

ICC's New Stop-clock Rule :প্রথমবারের মতো বিশ্বকাপে থাকছে "স্টপ ক্লক"

ICC's New Stop-clock Rule
ICC's New Stop-clock Rule

 

কলকাতা, ২৯ মে :এবার বিশ্বকাপে নতুন কিছু নিয়ম থাকছে। যেমন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষ করতে হবে ৩ ঘণ্টা ১০ মিনিটের মধ্যে। একেকটা ইনিংস শেষ করতে হবে ১ ঘণ্টা ২৫ মিনিটে। ইনিংস বিরতি থাকবে ২০ মিনিট করে। আর ম্যাচে বরাবরের মতোই দুই দল দুটি করে রিভিউ পাবে।

যে জিনিসটা এবার সবচেয়ে বেশি লক্ষণীয় তাহল এবার প্রথমবারের মতো বিশ্বকাপে থাকছে “স্টপ ক্লক”, মানে একটা ওভার শেষ হওয়ার পরের ১ মিনিটের মধ্যেই ২য় ওভার শুরু হবে। এর জন্য বোলারকে প্রস্তুত থাকতে হবে। যেমনটা ব্যাটারদের ক্ষেত্রে রয়েছে, এক ব্যাটার আউট হওয়ার পরবর্তী দুই মিনিটের মধ্যে তাদের ক্রিজে এসে বোলারের বল মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হয়।

অন্যদিকে, বৃষ্টির কারণে খেলায় বিঘ্ন ঘটলে ম্যাচের রেজাল্টের জন্য প্রতিটি দলকে ন্যূনতম ৫ ওভার খেলতে হবে। এই নিয়ম থাকবে গ্রুপ পর্বের ম্যাচে এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচে।আর সেমিফাইনাল ও ফাইনালের জন্য সেটি হবে ১০ ওভার। রিজার্ভ ডে নেই এমন ম্যাচে নির্ধারিত ৫ ওভারের খেলা আবহাওয়ার জন্য শুরু করা না গেলে ডিএলএস পদ্ধতিতে ম্যাচের ফল নির্ধারণ হবে।


You might also like!