
আইভরিকোস্ট, ৩০ জানুয়ারি : নাটকীয় লড়াইয়ের পর টাইব্রেকারে হেরে আফ্রিকান নেশনস কাপ থেকে বিদায় নিল বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল। বর্তমান চ্যাম্পিয়ন ও টুর্নামেন্টের ফেভারিট দলটিকে বিদায়ের টিকিট ধরিয়ে দিয়েছে স্বাগতিক আইভরিকোস্ট। ম্যাচের ৪ মিনিটেই হাবিব দিয়ালোর গোলে এগিয়ে যায় সেনেগাল। এই লিড তারা ধরে রাখে ৮৬ মিনিট পর্যন্ত। কিন্তু ফ্রাঙ্ক কেসির পেনাল্টি গোলে ম্যাচের শেষ দিকে সমতায় ফেরে আইভরিকোস্ট। এরপর অতিরিক্ত সময়েও গোলের দেখা পায়নি আর কোনো দল। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে আইভরিকোস্ট প্রথম পাঁচ শটের সব কটি গোল করে। কিন্তু সেনেগালের হয়ে গোল করতে ব্যর্থ হন মুসা নিয়াখাতে। আর এতেই সেনেগাল বিদায় নেয় টুর্নামেন্ট থেকে।
