Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

East Bengal-Mohun Bagan match in lucknow : সোমবার লখনউতে মুখোমুখি ইস্টবেঙ্গল–মোহনবাগান

East Bengal-Mohun Bagan (symbolic picture)
East Bengal-Mohun Bagan (symbolic picture)

 

লখনউ, ২ সেপ্টেম্বর : সোমবার লখনউতে খেলাধুলার ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হতে চলেছে। এদিন ভারতীয় ফুটবলের দুই নামী দল ইস্টবেঙ্গল–মোহনবাগান প্রথমবারের মতো খেলতে নামছে লখনউ শহরে। এখনও পর্যন্ত মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ভারতের ২২টি শহরে ৩৪০টি ম্যাচে খেলেছে। খেলা হয়নি শুধু উত্তরপ্রদেশের লখনউ শহরে। সেই শহরের মানুষ এদিনই প্রথমবার এই দুই প্রধানের লড়াই উপভোগ করতে চলেছেন।

লখনউতে কেডি সিংহ বাবু স্টেডিয়ামে সন্ধ্যা ৬.৩০টা থেকে লখনউ শহরের হাজার হাজার ক্রীড়াপ্রেমী এই ম্যাচের সাক্ষী থাকবেন। তবে দুই প্রধানের রিজ়ার্ভ দল এই ম্যাচ খেলতে নামবে। এই ম্যাচ আয়োজন করছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। সহায়তা করছে উত্তর প্রদেশের ফুটবল সংস্থা। এই ম্যাচের পর উত্তর প্রদেশের ৭৫টি জেলার স্কুলগুলিকে ফুটবলে উৎসাহিত করার জন্য ৯৬,৪৫৫টি ফুটবল দেবে এআইএফএফ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…