EUROPEAN CHAMPIONSHIPS: :ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ: গোলরক্ষক দিয়োগো কস্তার দৃঢ়তায় কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

Portugal 0-0 Slovenia (pens 3-0)
Portugal 0-0 Slovenia (pens 3-0)

 

ফ্রাঙ্কফুর্ট, ২ জুলাই : নির্ধারিত সময়ে স্লোভেনিয়ার জমাট রক্ষণ ভাঙতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ব্রুনো ফের্নান্দেস-রাফায়েল লেয়াওরাও। রোনাল্ডো পেনাল্টি পেয়েও মিস করলেন। ম্যাচ গড়াল টাইব্রেকারে। যেখানে অবিশ্বাস্য দৃঢ়তা দেখালেন গোলরক্ষক দিয়োগো কস্তা। তার অসাধারণ নৈপুণ্যে প্রতিপক্ষ একটি গোলের দেখা পেল না। শেষ পর্যন্ত তার দৃঢ়তায় ইউরোপিয়ান চ্যাম্পিনশিপের কোয়ার্টার-ফাইনালে উঠল পর্তুগাল।

ফ্রাঙ্কফুর্টে সোমবার রাতে শেষ ষোলোয় ১২০ মিনিটের লড়াই গোলশূন্য থাকার পর, টাইব্রেকারে স্লোভেনিয়াকে ৩-০ ব্যবধানে হারালো প্রাক্তন চ্যাম্পিয়নরা।

আগামী শুক্রবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল। উল্লেখ্য ২০১৬ আসরের ফাইনালে ফ্রান্সকে হারিয়েই শিরোপা জিতেছিল পর্তুগিজরা।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…