Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Europa League:ইউরোপা লিগ : রোমার বিরুদ্ধে জিতে ফাইনালের পথে এক পা লেভারকুসেন

Leverkusen one step closer to final with win against Roma
Leverkusen one step closer to final with win against Roma

 

অলিম্পিকো, ৩ মে : বৃহস্পতিবার (২ মে) রাতে স্তাদিও অলিম্পিকোতে রোমাকে ২-০ গোলে হারাল লেভারকুসেন। জয়সূচক গোল ২টি করেছেন ফ্লোরিয়ান উইর্টজ ও রবার্ট এন্দরিখ। জাবি আলোনসোর হাত ধরে জিতেই চলেছে লেভারকুসেন। বুন্দেসলিগার শিরোপা নিশ্চিতের পর এবার তারা ছুঁটছে ইউরোপা লিগ জয়ের পথে।

বৃহস্পতিবার রোমার দুর্গে সেমিফাইনালে প্রথম লেগে রোমেলু লুকাকু, পাওলো দিবালার মতো তারকাদের স্তব্ধ করে বাজিমাত করল আলোনসোর শিষ্যরা। আক্রমণে ৪৭ শতাংশ সময় বল দখলে রেখে ১৯টি শটের ৪টি লক্ষ্য বরাবর রেখেছিল তারা। অন্যদিকে ঘরের মাঠে ৮টি শট নিয়ে ২টি শট প্রতিপক্ষের গোলমুখে রাখতে পেরেছিল রোমা। আগামী সপ্তাহে দ্বিতীয় লেগে ঘরের মাঠে রোমার বিরুদ্ধে খেলবে লেভারকুসেন। সে ম্যাচে ড্র কিংবা হারের ব্যবধানটা ১-০ গোলের হলেই ইউরোপা লিগের ফাইনাল খেলবে আলোনসোর দল।


You might also like!