Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Game

2 months ago

Liverpool vs Sunderland: ইংলিশ প্রিমিয়ার লিগ, সান্ডারল্যান্ডের আত্মঘাতী গোলে এক পয়েন্ট পেল আর্না স্লটের দল লিভারপুল

Liverpool vs Sunderland
Liverpool vs Sunderland

 

লিভারপুল, ৪ ডিসেম্বর : সান্ডারল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে কোনও রকমে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারল আর্না স্লটের দল লিভারপুল।অ্যানফিল্ডে বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৭ মিনিটে সান্ডারল্যান্ডকে এগিয়ে নেন তালবি। ৮১ মিনিটে দলটির ডিফেন্ডার নর্দি মুকিয়েলের আত্মঘাতী গোলে সমতা ফেরে ম্যাচে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিনটি হারের পর গত রবিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে লিগ ম্যাচে ২-০ গোলে জিতেছিল লিভারপুল। সেই ধারা ধরে রাখতে পারল না লিভারপুল। ১৪ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে লিভারপুল। ২৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে সান্ডারল্যান্ড।৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে লিডস ইউনাইটেডের মাঠে ৩-১ গোলে হেরেছে চেলসি। ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে এন্টসো মারেস্কার দল।

You might also like!