Game

2 years ago

English premiere league: ইংলিশ প্রিমিয়ার লিগ : ব্রেন্টফোর্ডকে হারিয়ে ম্যান সিটির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল ইয়ুর্গেন ক্লপের দল

English Premier League
English Premier League

 

লিভারপুল, ১৮ ফেব্রুয়ারি: ফেরার ম্যাচে উজ্জ্বল সালাহ। বিরতির আগে-পরে দু'দুটো সুযোগ নষ্ট করলেন। তবে চোট কাটিয়ে তিনি দ্রুতই ফিরলেন ছন্দে। গোল করলেন, সতীর্থের দিয়ে গোলও করালেন। ব্রেন্টফোর্ডকে উড়িয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান বাড়াল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ৪-১ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল।

বিরতিতে দারউইন নুনেসের গোলে এগিয়ে যায় লিভারপুল। আলেক্সিস মাক আলিস্তেরে দ্বিতীয়ার্ধের শুরুতে সালাহর সহযোগিতায় ব্যবধান বাড়ান। একটু পরেই সালাহ স্কোর লাইন ৩-০ করেন। তবে খেলার ধারার বিপরীতে গোল করে ম্যাচ জমিয়ে দেন আইভান টোনি। তবে শেষ দিকে গোল করে কোডি হাকপো ফলাফল করেন ৪-১। ২৫ ম্যাচে ১৭ জয় ও ছয় ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে রয়েছে লিভারপুল। ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার সিটি। আর ২৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে ব্রেন্টফোর্ড।

You might also like!