Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

English Premier League:ইংলিশ প্রিমিয়ার লিগ : হলান্ডের গোল, আবারও আর্সেনালের ঘাড়ে নিশ্বাস সিটির

English Premier League
English Premier League

 

ম্যানচেস্টার, ২৯ এপ্রিল : রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যান সিটির শুরুর একাদশে ছিলেন না হলান্ড। ৬২ মিনিটে জ্যাক গ্রিলিশের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। মাঠে নেমেই বাজিমাত। নটিংহাম হলান্ডকে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি। মাঠে নামার ৯ মিনিটের মধ্যেই গোল পেয়েছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। এর আগে ম্যাচের ৩২ মিনিটে অবশ্য সিটিকে এগিয়ে দেন ইওস্কো গাভারদিওল।

আজকের ম্যাচটি কোচ গার্দিওলার ছিল ৩০০তম ম্যাচ। আর এই ম্যাচে নটিংহামকে ২–০ গোলে হারিয়ে শীর্ষে থাকা আর্সেনালের ঘাড়ে আবারও নিশ্বাস ফেলতে শুরু করল ম্যানচেস্টার সিটি। বর্তমানে আর্সেনালের পয়েন্ট ৮০, সিটির ৭৯। তবে মিকেল আরতেতার দলের চেয়ে ১ ম্যাচ কম খেলায় গার্দিওলার দল লিগ শিরোপা জয়ের দৌড়ে রয়েছে সুবিধাজনক অবস্থানে। তিনে থাকা লিভারপুলের পয়েন্ট ৭৫।


You might also like!