Game

2 years ago

East Bengal FC: বোরখার চোট নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল

veiled Erera (File Picture)
veiled Erera (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শনিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ অস্বস্তিতে পড়ল লাল-হলুদ শিবির। হাঁটুতে চোট থাকায় শনিবার স্পেনীয় মিডফিল্ডার বোরখা এরেরার মাঠে নামা নিয়ে সংশয় তৈরী হয়েছে। 

যুবভারতীতে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত বললেন, ‘‘বোরখার কিছু সমস্যা রয়েছে। শুক্রবার সকালে অনুশীলনে দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’’ এ দিন বিকেলে মাঠে নামলেও অনুশীলন করেননি স্পেনীয় তারকা। মাঠের বাইরে একা রিহ্যাব করেন।

আইএলএলের পয়েন্ট টেবলে এই মুহূর্তে ১০ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। পাঁচটি ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটিতে। ক্লেটন সিলভারা হেরেছেন তিনটি ম্যাচে। ড্র করেছেন একটিতে। সংগৃহীত পয়েন্ট মাত্র চার। চেন্নাইয়িনও ভাল জায়গায় নেই। ছ’ম্যাচে ছ’পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছেন রহিম আলিরা।

You might also like!