
রাঁচি , ২৫ ফেব্রুয়ারি: রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ধ্রুবর ব্যাট থেকে এল লড়াকু ৯০ রান। ৬টি ৪ এবং ৪টি ৬ মারলেন তরুণ উইকেটকিপার। ভারত পেলো কিছুটা স্বস্তি। কুলদীপ যাদবও করলেন ১৩১ বলে ২৮ রান। ফলে ৩০৭ রানে শেষ টিম ইন্ডিয়া।
কুলদীপ আউট হওয়ার পর ধ্রুবকে সঙ্গ দেন আকাশ দীপ। মাত্র ৯ রান করলেও আকাশ খেলেন ২৯টি বল। ফলে নবম উইকেটে উঠে আসে ৪০ রান। ফলে বেন স্টোকসের দল ৪৬ রানে লিড পায়। ইংল্যান্ডের অফ স্পিনার শোয়েব বশির নিলেন ১১৯ রানে নিলেন ৫ উইকেট।
