Game

2 years ago

Davis Cup:ডেভিস কাপ : অস্ট্রেলিয়াকে হারিয়ে ৪৭ বছর পর চ্যাম্পিয়ন ইতালি

Davis Cup
Davis Cup

 

মালাগা, ২৭ নভেম্বর :ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হলেও ডেভিস কাপে চাম্পিয়ান হওয়া হলো না অস্ট্রেলিয়ার। ডেভিস কাপ ফাইনালে ইটালির কাছে হারতে হল অস্ট্রেলিয়াকে। শেষ বার ১৯৭৬ সালে ডেভিস কাপ জিতেছিল ইটালি। অর্থাৎ, ৪৭ বছর পরে আবার ডেভিস কাপ চ্যাম্পিয়ন হল ইতালি।

রবিবার রাতে স্পেনের মালাগায় ডেভিস কাপের ফাইনাল ২-০ গেমে জেতে ইটালি। প্রথম সিঙ্গলসে মাত্তেও আরনাল্ডি ৭-৫, ২-৬, ৬-৪ গেমে হারান অ্যালেক্সি পপিরিনকে। পরের সিঙ্গলস ম্যাচে পুরুষদের সিঙ্গলসে চার নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার হারান অ্যালেক্স ডি’মিনাউরকে। তিনিও স্ট্রেট সেটে (৬-৩, ৬-০) ম্যাচ জেতেন।


You might also like!