Breaking News
 
21 July Shahid Diwas: ২১ জুলাইয়ের ফাইল খুলতেই বিস্ফোরক দাবি! ‘উসকানি ছাড়াই গুলি’, কমিশনের রিপোর্ট পড়লেন শুভেন্দু CJP leaders meet Nadda: নাড্ডার সঙ্গে মুখোমুখি বৈঠক, দাবিদাওয়া নিয়ে আলোচনার আশ্বাস; সংসদ চত্বর থেকে সরানো হল বিক্ষোভকারীদের Sukhendu Sekhar Roy Oath: বাঙালি ঐতিহ্যের বার্তা সংসদে! রাজ্যসভায় বাংলায় শপথ সুখেন্দুশেখর রায়ের Dilip Ghosh: পঞ্চায়েতে বড় নিয়োগ অভিযান, ১১ হাজার পদে চাকরির প্রক্রিয়া শুরু চলতি বছরেই, ঘোষণা মন্ত্রীর Vande Mataram Bill: ‘বন্দে মাতরম’-এর মর্যাদা রক্ষায় বড় পদক্ষেপ! জাতীয় গানের সুরক্ষায় নতুন বিল আনছে কেন্দ্র Sonam Wangchuk: সংসদে যেতে বাধা, পুলিশের কাঁদানে গ্যাস! অভিযানে যোগ দিতে চেয়ে চিঠি সোনম ওয়াংচুকের

 

Game

2 years ago

Copa America warm-up: কোপা আমেরিকা প্রস্তুতি ম্যাচ: ডি মারিয়ার গোলে জয় পেল আর্জেন্টিনা

Copa America warm-up: Di Maria's goal wins Argentina
Copa America warm-up: Di Maria's goal wins Argentina

 

শিকাগো, ১০ জুন: এসে গেল কোপা আমেরিকা টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের আগে দলগুলো খেলছে প্রস্তুতি ম্যাচ। কোপার প্রস্তুতি হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা।সোমবার ভোরে প্রথম প্রস্তুতি ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল কোপার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে তারা। সোমবার মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। দলকে নেতৃত্ব দিয়েছিলেন ডি মারিয়া। যুক্তরাষ্ট্রের শিকাগোতে এই ম্যাচে আধিপত্য দেখিয়েছে আলবিসেলেস্তারা। ম্যাচের ৪০তম মিনিটে আর্জেন্টিনার হয়ে গোলটি করেন অধিনায়ক ডি মারিয়া। ম্যাচে ৬৫ শতাংশ বল ছিল আর্জেন্টিনার দখলে। তারা প্রতিপক্ষের গোলে ৯টি শট নিয়েছে। ১৫ জুন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ আর্জেন্টিনা খেলবে গুয়েতেমালার বিপক্ষে । এরপরই শুরু হবে কোপা মহারণ। আর্জেন্টিনা উদ্বোধনী দিনেই মাঠে নামবে , খেলবে কানাডার বিপক্ষে ।


You might also like!