Breaking News

 

Game

2 years ago

Asian Games:এশিয়ান গেমসে অরুণাচলের তিন খেলোয়াড়কে ভিসা না দেওয়ায় সাফাই চিনের

China cleared for not granting visas to three Arunachal players for the Asian Games
China cleared for not granting visas to three Arunachal players for the Asian Games

 

কলকাতা : এশিয়ান গেমসে অরুণাচল প্রদেশের তিন খেলোয়াড়কে ভিসা মঞ্জুর না করার কারণে প্রবল বিতর্কে জড়িয়েছে চিন। আর ভিসা না পাওয়ার জন্য ঐ তিন খেলোয়াড় এশিয়াড থেকে নাম তুলে নিয়েছে।

চিনের এই বৈষম্যমূলক আচরণে চিনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারত। এই অবস্থা সামাল দিতে দ্বিপাক্ষিক সম্পর্ক সহজ করার বার্তা দিয়েছেন ভারতে নিযুক্ত চিনের কনসাল জেনারেল। তাঁর দাবি, দুই দেশের বিদেশ মন্ত্রক এ নিয়ে আলোচনা করেছে। তার মতে, এশিয়ান গেমসের আওতায় দুই দেশ আসলে একই পরিবারের অংশ। তবে এই বিতর্ক নিয়ে বেশি কিছু বলতে চাননি তিনি।

You might also like!