
লখনউ : ইংল্যান্ডের বিরুদ্ধে জশপ্রীত বুমরাহর খেলা দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম। তিনি বলেছেন, "এই মুহূর্তে পাক বোলারদের থেকেও ঘাতক বুমরাহ। ওই এখন বিশ্বসেরা। বলের উপরে নিয়ন্ত্রণ, গতি, বৈচিত্র্য-সব মিলিয়ে বুমরাহ একজন সম্পূর্ণ বোলার। নতুন বলে এই ধরনের পিচে মুভমেন্ট, গতি, ফলো থ্রু দেখার পরে বলতেই হবে ও কমপ্লিট বোলার।”
