
কলকাতা : বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা নামছে বলিভিয়ার বিরুদ্ধে। গত বিশ্বকাপের হতাশা ভুলে ঘরের মাঠে নতুনভাবে শুরু করতে চান ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। কোচ ফার্নান্দো চান দায়িত্ব শেষ হওয়ার আগে দলকে ভালো জায়গায় রেখে যেতে।
অলিম্পিকো স্টেডিয়ামে বাছাই পর্বের প্রথম ম্যাচ হবে। সেলেসাওদের হিসেবে তুলনামূলক সহজ প্রতিপক্ষ বলিভিয়া। এখন পর্যন্ত মোট ১০ বারের দেখায় মাত্র একবার জয় পেয়েছে বলিভিয়া। এছাড়া প্রতিপক্ষের মাঠে ৫ বার মুখোমুখি হয়ে একবারও সেলেসাওদের হারাতে পারেনি বলিভিয়া।
