
কলম্বো : বিশ্বকাপ চলাকালীন হঠাৎই পদত্যাগ করলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলভা। যদিও পদত্যাগের কোনো কারণ তিনি জানাননি।
তবে এটা বিশ্বকাপের ব্যর্থতার জেরেই হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কারন বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যর্থতায় বেশ সমালোচনার মুখে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এমনকি খোদ লঙ্কান ক্রীড়ামন্ত্রী রোশান ফার্নান্দো ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির পদত্যাগ দাবি করেছিলেন এক বিবৃতিতে।
৭ ম্যাচে দুই জয় নিয়ে চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবিলের ৭ নম্বরে আছে শ্রীলঙ্কা। খুবই লজ্জাজনক ব্যর্থতা ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট হওয়া। এটিই বিশ্বকাপে শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর।
