Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Messi Museum at Barcelona : মেসিকে ফেরাতে 'মেসি জাদুঘর' গড়ে ফান্ড জোগাড় করবে বার্সেলোনা

Former Footballer of Argentina Lionel Messi  (File Picture)
Former Footballer of Argentina Lionel Messi (File Picture)

 

বার্সেলোনা, ২৭ এপ্রিল : লিওনেল মেসিকে আবার বার্সেলোনায় ভেড়াতে চেষ্টার কমতি নেই বার্সা কর্তৃপক্ষের। আর্থিক সংকটে থেকেও দলটি আর্জেন্টাইন তারকাকে ফেরাতে এবার ‘মেসি জাদুঘর’ গড়ে ফান্ড জোগাড়ের পরিকল্পনা করছে। পিএসজির সঙ্গে আগামী জুনে চুক্তি শেষ হতে চলেছে মেসির। প্যারিসিয়ানদের সঙ্গে চুক্তি নবায়নের কথা থাকলেও, সে পথে এগোচ্ছেন না আর্জেন্টাইন তারকা।

এই সুযোগটা পেয়ে বিশ্বকাপজয়ীকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মতো কয়েকটি ক্লাব। অর্থের ঝনঝনানিতে তাদের সঙ্গে পেরে না উঠলেও সরে থাকছে না স্প্যানিশ ক্লাবটি।

মেসিকে ঘরে ফেরাতে কাতালান ক্লাবটি মেসির নামে জাদুঘর গড়ার কথা ভাবছে। ক্যাম্প ন্যুর ঠিক বিপরীতে অবস্থিত বার্সার একাডেমি লা মাসিয়ায় তাঁর নামে জাদুঘর তৈরি করতে চায় বার্সা।

পরিকল্পনা বাস্তবায়ন করতে বার্সা কর্তৃপক্ষ এরই মধ্যে টেলিকমিউনিকেশন কোম্পানি ‘টেলিফোনিকা’র সঙ্গে আলোচনা শুরু করেছে। ওই জাদুঘর গড়ে তোলা সম্ভব হলে বছরজুড়ে পর্যটক আকর্ষণ করা সম্ভব হবে এবং বার্সার আয় বাড়বে বলে মনে করা হচ্ছে। আর যে আয় দিয়ে তারা আবার মেসিকে ক্যাম্প ন্যুতে স্বাগত জানাবে।

তাছাড়া, আর্জেন্টাইন তারকাকে ফেরাতে বার্সা অন্যান্য বিজ্ঞাপন স্বত্ব পাওয়ার চেষ্টাও করছে। আর ‘ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লের’ মধ্যে সামঞ্জস্য রাখতে কয়েকজনকে ছাঁটাইও করতে পারে ক্লাবটি।


You might also like!