Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

IPL 2023 GT VS DC : দিল্লির সামনে বদলা, গুজরাতের কাছে প্লে-অফ নিশ্চিতের ম্যাচ

IPL 2023 GT VS DC
IPL 2023 GT VS DC

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবারের আইপিএলে ফের একটা বদলার ম্যাচ। গুজরাতের মাঠে মুখোমুখি হবে দিল্লি। প্রথম লেগে ফিরোজ শাহ কোটলায় গিয়ে ওয়ার্নারদের হারিয়ে এসেছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু এবার দিল্লি পালা হতে পারে। কিন্তু রিকি পন্টিংয়দের মাথায় যা ডামাডোল, তাতে কী পারবে এই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ জিততে ? উল্টো দিকে প্রাক্তনদের মতে, মাঠে নামার আগে এই ম্যাচে এগিয়ে হার্দিকরা। তারউপর ঘরের মাঠে ম্যাচ। প্লে-অফ নিশ্চিত করতে দু পয়েন্টের জন্যই ঝাঁপাবেন শুভমন গিল, ঋদ্ধিমান সাহারা।

শেষ ম্যাচে ইডেন গুজরাতের বিজয় উৎসব দেখেছে। কলকাতাকে হেলায় হারিয়ে শহর ছেড়েছিলেন হার্দিক পান্ডিয়া। ইতিমধ্যে তাঁকেই দ্বিতীয় মহেন্দ্র সিং ধোনি হিসাবে দেখতে পাচ্ছেন সুনীল গাভাসকর। ডেভিড মিলার নন, এই দলের প্রাণভ্রমরা হয়ে উঠছেন বিজয় শঙ্কর। যিনি ইতিমধ্যে বিশ্বকাপের দলের দৌড়ে ঢুকে পড়েছেন। এরসঙ্গে রশিদ এবং নূর মহম্মদ -- এই দুই আফগান কঠিন ম্যাচকেও সহজে জিতিয়ে দিচ্ছেন।

কবে জয়ে ফিরবে দিল্লি ? একটা কলকাতা, অন্যটি হায়দরাবাদ তারপর আবার হার। শেষ ম্যাচে হায়দরাবাদে গিয়ে হেরে এসেছে দিল্লি। অনেক পরিবর্তন, পরীক্ষা করেও কিছুতেই জয়ে ফিরতে পারছেন না ওয়ার্নাররা। শেষ ম্যাচে জলে গিয়েছে মিচেল মার্শের চার উইকেট এবং ব্যাট হাতে ৬৩ রানের ইনিংস। তবে মঙ্গলবার গুজরাতকে হারাতে পারলে এই আইপিএলে অঘটন ঘটাবে দিল্লি।


You might also like!