
নয়াদিল্লি, ৩১ মার্চ : পাকিস্তানে এশিয়া কাপ হওয়া নিয়ে আবার টালবাহানা। যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে এশিয়া কাপটাই পাকিস্তান থেকে সরে যেতে পারে। আয়োজন স্বত্ব পাকিস্তানের হাতে থাকলেও ম্যাচগুলি আয়োজন করতে পারে সংযুক্ত আরব আমিরশাহি। আবার সম্ভাব্য ভেনু হিসেবে উঠে এসেছে কাতারের নামও। তাই এশিয়া কাপ নিয়ে নানা জল্পনার মাঝে এল এই বড় আপডেট।
চলতি বছরে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু ভারতীয় দল পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে চাইছে না। সেই সমস্যা সমাধানের জন্য আলোচনা চলছে। বর্তমানে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ আয়োজনটাই সরে যেতে পারে।
