Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

UEFA Champions League: ঘরের মাঠে প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিল আর্সেনাল

UEFA Champions League,Arsenal 3-0 Real Madrid
UEFA Champions League,Arsenal 3-0 Real Madrid

 

এমিরেটস, ৯ এপ্রিল : এমিরেটস স্টেডিয়ামে চ‍্যাম্পিয়নস লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারাল আর্সেনাল। রাইসের জোড়া গোলের পর জালের দেখা পেয়েছেন মিকেল মেরিনো। প্রথমার্ধে লড়াই হয়েছিল অনেকটা সমানে-সমানেই। কিন্তু দ্বিতীয়ার্ধে যেন খুঁজেই পাওয়া গেল না রিয়ালকে। ৫৮ ও ৭০ মিনিটে ডেকলান রাইসের দুর্দান্ত দুই ফ্রি কিক গোলে সব এলোমেলো হয়ে যায় ইউরোপিয়ান চ‍্যাম্পিয়নরা।

৭৫ মিনিটে রিয়ালকে স্তব্ধ করে রিয়ালের জালে বল পাঠিয়ে ৩-০ করেন মেরিনো। ডি বক্সের বাইরে থেকে লুইস স্কেলির কাছ থেকে বল পেয়ে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন এই স্প‍্যানিশ মিডফিল্ডার। ম্যাচে প্রায় ৫৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১২টি শট নিয়ে আর্সেনাল ১১টি শট লক্ষ‍্যে রাখতে পেরেছিল। আর রিয়াল ৯ শটের কেবল ৩ টি লক্ষ‍্যে রাখতে পারে। ১৬ এপ্রিল সান্তিয়াগো বের্নাবেউয়ে দ্বিতীয় লেগে দুই দল মুখোমুখি হবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…