Game

2 years ago

AFC Champions League:এএফসি চ্যাম্পিয়নস লিগ : কোয়ার্টার-ফাইনালে আল নাস্‌র, গোল করলেন রোনাল্ডো

AFC Champions League
AFC Champions League

 

রিয়াদ, ২২ ফেব্রুয়ারি  : শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে বুধবার রাতে ২-০ গোলে জয় পেল আল নাস্‌র। প্রথম লেগে ১-০ ব্যবধানে জিতেছিল তাঁরা। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলের জয়ে শেষ আটে উঠল দলটি।

প্রথম লেগে জয়সূচক গোলটি করেছিলেন রোনাল্ডো। দ্বিতীয় লেগেও গোলের দেখা পেলেন তিনি। আল ফায়হাকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল আল নাস্‌র। ম্যাচের সপ্তদশ মিনিটে ওতাভিওর গোলে এগিয়ে যায় আল নাস্‌র। এরপর রোনাল্ডো ৮৬-তম মিনিটে দ্বিতীয় গোল করেন। সেমি-ফাইনালে আল নাস্‌রের প্রতিপক্ষ হবে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের সঙ্গে। দুই দল প্রথম লেগে মুখোমুখি হবে আগামী মার্চের প্রথম সপ্তাহে।


You might also like!