Game

2 years ago

Sreyas Iyer: শ্রেয়সের কাছে আবদার নিয়ে গ্যালারিতে অনুরাগী, কিন্তু 'কথা রাখা' হল না আইয়ারের

Sreyas Iyer
Sreyas Iyer

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতেই নামতে পারেনি ভারত। টস করাও সম্ভব হয়নি। কিন্তু ম্যাচের আগে স্টেডিয়ামে গ্যালারি ভরতে শুরু করেছিল। সেই গ্যালারিতেই একটি পোস্টার চোখে পড়ে। যেখানে এক অনুরাগী, শ্রেয়স আইয়ারের কাছে একটি আবদার নিয়ে এসেছিলেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘শ্রেয়সকে দেখলেই বোঝা যায় তিনি কত ভদ্র। ১০ ডিসেম্বর দিনটা খুব গুরুরুত্বপূর্ণ। এই দিনেই ভারত জিতছে আর আমার বান্ধবীর জন্মদিন’, এর পরেই তাঁর আবদার আমার বান্ধবী শ্রেয়সের ছয় মারার একটা টিশার্ট এবং শ্রেয়স ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাক, এটা চেয়েছে।

কিন্তু সেদিন আবদার পূরণ তো দূর, খেলতেই নামতে পারেননি শ্রেয়স। ফলত, ভক্তের ইচ্ছেও পূরণ করা হয়নি। কিন্তু এই প্ল্যাকার্ড এখন বেজায় ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।


You might also like!