
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত বছর ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় গুরুতর আঘাত পান পন্থ। তাঁর মাথায়, পায়ে চোট লাগে। হাঁটুতে অস্ত্রোপচার হয় তার। যার ফলে তার আইপিএল খেলা অনিশ্চিত হয়ে পড়ে। এদিকে তিনি দিল্লি দলের ক্যাপটেন সাথে উইকেট কিপারের ও দায়িত্ব সামলেছেন, তবে বর্তমান পরিস্থিতি যা তাতে আইপিএল-র আই মরসুমে ঋষভ পন্থ কে পাওয়া যাবে না। এই পরিস্থিতি তে ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক করে দিল্লি, এবং উইকেট কিপারের দায়িত্ব পেলেন অভিষেক।
ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে উইকেটের পিছনে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এ বার আইপিএলেও সুযোগ পেয়ে গেলেন।শুধু অভিষেক নন দিল্লি দলে রয়েছেন বাংলা দলের আরো এক ক্রিকেটার মুকেশ কুমার।
উল্লেখ্য, তরুণ এই উইকেটরক্ষক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ডাকা হয়েছিল। মূল দলে রাখা না হলেও ডাক পেয়েছিলেন তিনি। বাংলা দলের হয়ে রঞ্জিতে ধারাবাহিক ভাবে ভাল খেলেছেন অভিষেক। ঋদ্ধিমান সাহা বাংলা ছাড়ার পর অভিষেকের হাতেই দায়িত্ব দেওয়া হয়। ১৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৯৫ রান করেছেন অভিষেক। শতরান না পেলেও ছ’টি অর্ধশতরান রয়েছে তাঁর। গড় ৩০.২১। লিস্ট এ ক্রিকেটেও তিনটি ম্যাচ খেলেছেন অভিষেক। খেলেছেন তিনটি টি-টোয়েন্টিও।
