
কলকাতা, ২০ এপিল : এ বারের আইপিএলে কমলা টুপির লড়াইয়ে বিদেশি ক্রিকেটারদের টেক্কা দিচ্ছেন ভারতীয়রা। যেটা এর আগে কখনো হয়নি। তালিকায় প্রথম ১০ জনের মধ্যে ৮ জন ভারতীয়। আবার এই লড়াইটাও হচ্ছে ভারতীয়দের মধ্যেও। বেগুনি টুপির তালিকায় শীর্ষে রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চহাল। ডানহাতি এই লেগ স্পিনার ৬ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ১৭ রান দিয়ে ৪ উইকেট।
এছাড়া তালিকায় বাকি সাতটি স্থানেই রয়েছেন ভারতীয় বোলাররা। গুজরাত টাইটান্সের মহম্মদ শামি ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। তাঁর সেরা বোলিং ২৫ রান দিয়ে ৩ উইকেট। পঞ্চম স্থানে রয়েছেন চেন্নাই সুপার কিংসের তুষার দেশপাণ্ডে। ধোনিদের দলের এই বোলার ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ৪৫ রান দিয়ে ৩ উইকেট। ষষ্ঠ স্থানে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেসার মহম্মদ সিরাজ়। ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন বিরাট কোহলিদের দলের পেসার। তাঁর সেরা বোলিং ২২ রান দিয়ে ৩ উইকেট। লখনউ সুপার জায়ান্টসের স্পিনার রবি বিষ্ণোইও ৫ ম্যাচ ৮ উইকেট নিয়েছেন।
ওভারপিছু রান বেশি দেওয়ায় সাত নম্বরে তিনি। ২৮ রান দিয়ে ৩ উইকেট তাঁর সেরা বোলিং। অষ্টম স্থানে রয়েছেন পঞ্জাব কিংসের বাঁহাতি পেসার আরশদীপ সিংহ। তিনিও ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন। আরশদীপের সেরা বোলিং ১৯ রান দিয়ে ৩ উইকেট। অভিজ্ঞ স্পিনার পীযূষ চাওলা রয়েছেন নবম স্থানে। ৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের এই লেগ স্পিনার। ২২ রান দিয়ে ৩ উইকেট তাঁর সেরা বোলিং। প্রথমে দশে কলকাতা নাইট রাইডার্সের একমাত্র বোলার বরুণ চক্রবর্তী। কেকেআরের এই স্পিনারও ৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ১৫ রান দিয়ে ৪ উইকেট।
