Breaking News

 

Country

2 years ago

Youth shot dead in Gurugram: বচসার জেরে চলল গুলি! হরিয়ানার গুরুগ্রামে খুন যুবক, পলাতক দুই অভিযুক্ত

Youth shot dead in Gurugram (Symbolic Picture)
Youth shot dead in Gurugram (Symbolic Picture)

 

গুরুগ্রাম, ২০ অক্টোবর : হরিয়ানার গুরুগ্রামে বচসার জেরে চলল গুলি, গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন এক যুবক। বৃহস্পতিবার গভীর রাত ১২.৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের রামলীলা প্যান্ডেলের পিছনে। মৃত যুবকের নাম-আশিস। ঘটনাটি ঘটেছে ভীম নগরে, ২০ বছর বয়সী আশিস পেশায় একজন ডিজে অপারেটর, সে তাঁর বন্ধুর সঙ্গে রামলীলা দেখতে গিয়েছিলেন। ঝগড়ার নেপথ্যে কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আশিসের কাকা সুরজের দায়ের করা অভিযোগ অনুসারে, বৃহস্পতিবার রাতে তাঁর ভাইপো এক বন্ধুর সঙ্গে রামলীলা দেখতে গিয়েছিল। রাত একটা নাগাদ সুরজ খবর পান আশিসকে গুলি করা হয়েছে। সুরজ বলেছেন, হাসপাতালে পৌঁছনোর পর, আশিসের বন্ধু করণ এবং ধীরজ আমাকে বলে, নিশি এবং রোহান নামে দুই যুবক আশিসকে গুলি করে হত্যা করেছে, যাদের সঙ্গে তাঁর ঝগড়া হয়েছিল। মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি দুই অভিযুক্তের খোঁজ চলছে।

You might also like!