Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Atul Kothari: রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে 'ভারতের রাষ্ট্রপতি' লেখাটা একটি গর্বের বিষয় : অতুল কোঠারি

Atul Kothari (File Picture)
Atul Kothari (File Picture)

 

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর: রাষ্ট্রপতি ভবন থেকে পাঠানো জি-২০ নৈশভোজের আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ এর পরিবর্তে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা ভারতের প্রতিটি নাগরিকের জন্য গর্বের বিষয়। এমনই মন্তব্য করেন শিক্ষা সংস্কৃতি উন্নয়ন ট্রাস্টের জাতীয় সম্পাদক অতুল কোঠারি।

তিনি বলেন, আমরা দীর্ঘকাল ধরেই ইন্ডিয়া নয়, ভারতই ছিলাম। অতুল কোঠারি বলেন, ইন্ডিয়ার জায়গায় ভারত নামটা ব্যবহার করলে ভারতের মানুষের আত্মসম্মান আরও বাড়বে। ছাত্রজীবন থেকে শিশুদের মধ্যে আত্মসম্মান জাগিয়ে তুলতে আমাদের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং পাঠক্রমে ভারত নামটি ব্যবহার করা উচিত। এই বিষয়টি বিবেচনা করা উচিত।

তিনি আরও বলেন, ভারতের সংবিধানে ‘ইন্ডিয়া’ নয়, ‘ভারত’-এর স্থান রয়েছে। আমি ভারতীয় ক্রিকেট বোর্ডকে ‘টিম ইন্ডিয়া’-র পরিবর্তে ‘টিম ভারত’ ব্যবহার করতে অনুরোধ করবো। রাষ্ট্রপতি মুর্মুর অভিনন্দনপত্রের পাশাপাশি সুপ্রিমকোর্ট অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইআইটি এবং এআইআইএমএস-এর মতো সমস্ত প্রতিষ্ঠানের নামে ইন্ডিয়ার পরিবর্তে ভারত নামটা ব্যবহার করা শুরু করার পরামর্শ দেন অতুল কোঠারি।


You might also like!