Country

2 years ago

Jharkhand: ঝাড়খণ্ডের ৮ জন আইএএস আধিকারিকের বদলি

Transfer of 8 IAS officers from Jharkhand
Transfer of 8 IAS officers from Jharkhand

 

রাঁচি, ১৬ ফেব্রুয়ারি: ঝাড়খণ্ডের ৮ জন আইএএস আধিকারিকের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ সংক্রান্ত একটি বিবৃতি জারি করা হয়েছে। জারি করা বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, যে ঝাড়খণ্ডের কৃষি পরিচালক পদে নিযুক্ত সঞ্জয় সিংকে বদলি করা হয়েছে। তাঁকে তথ্য প্রযুক্তি এবং ই-গভর্ন্যান্স বিভাগের বিশেষ সচিব করা হয়েছে। দুমকার বন্দোবস্ত আধিকারিক সুনীল কুমারকে গোড্ডা জেলার ডিডিসি পদে নিয়োগ করা হয়েছে। পর্যটন, শিল্প সংস্কৃতি, ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের অতিরিক্ত সচিব বিজয় কুমার গুপ্তকে বদলি করা হয়েছে, পানীয় জল ও স্যানিটেশন বিভাগের অতিরিক্ত সচিব শশী প্রকাশ সিং, ধানবাদের ডিডিসি, প্রাথমিক শিক্ষার আধিকারিককেও স্থানান্তরিত করা হয়েছে। চত্রার ডিডিসি উৎকর্ষ গুপ্তাকে বদলি করে তথ্যপ্রযুক্তি বিভাগের আধিকারিক পদের দায়িত্ব দেওয়া হয়েছে। দেওঘরের ডিডিসি কুমার তারাচাঁদকে ঝাড়খণ্ডের কৃষি আধিকারিকের পদে বদলি করা হয়েছে, বোকারো ডিডিসি কীতি শ্রীজিকে ঝাড়ক্রাফ্টের ব্যবস্থাপনা পরিচালকের পদে বদলি করা হয়েছে,দেওঘর এসডিও দীপঙ্কর চৌধুরীকে জামশেদপুরের সমন্বিত আদিবাসী উন্নয়ন সংস্থার প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

You might also like!