Country

2 years ago

Yogi Adityanath:সর্দার বল্লভভাই প্যাটেলের স্বপ্নে গঠিত এখনকার ভারত : যোগী আদিত্যনাথ

Yogi Adityanath
Yogi Adityanath

 

বারাণসী, ১৫ ডিসেম্বর : পুণ্যতিথিতে লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সর্দার প্যাটেলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, সর্দার বল্লভভাই প্যাটেলের স্বপ্নে গঠিত এখনকার ভারত।

১৫ ডিসেম্বর সর্দার প্যাটেলের প্রয়াণ বার্ষিকী। এদিন সকালে উত্তর প্রদেশের বারাণসীতে সর্দার প্যাটেলের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান যোগী আদিত্যনাথ। পরে তিনি বলেছেন, "আমরা সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা সবাই সর্দার বল্লভভাই প্যাটেলকে একজন মহান স্বাধীনতা সংগ্রামী হিসেবে জানি...এখনকার ভারত সর্দার বল্লভভাই প্যাটেলের স্বপ্নে গঠিত।"


You might also like!