Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Country

7 months ago

Delhi Air Quality update: উন্নতি নেই আবহাওয়ায়, বুধেও দূষণে দুর্বিষহ অবস্থা দিল্লিতে

Delhi's air quality 'very poor'
Delhi's air quality 'very poor'

 

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর : রাজধানী দিল্লিতে আবহাওয়ার উন্নতি হচ্ছেই না, বুধবারও বায়ুদূষণ ও ধোঁয়াশার কবলে জেরবার অবস্থা দিল্লিতে। বাতাসের গুণগতমান থাকল উদ্বেগজনক পর্যায়েই। এদিন দিল্লির অধিকাংশ স্থানেই বাতাসের গুণগতমানের সূচক ছিল ৪০০-র ওপরে। দিল্লির ইন্ডিয়া গেট, অক্ষরধাম মন্দির-সহ বিভিন্ন এলাকায় দূষণ পরিস্থিতি ছিল উদ্বেগজনক পর্যায়ে।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে এই দূষণ পরিস্থিতিতে নাজেহাল রাজধানীর বাসিন্দারা। অক্ষরধাম মন্দির ধোঁয়াশার চাদরে মোড়া ছিল, সেখানে বাতাসের গুণগতমানের সূচক ছিল ৪০৫, আনন্দ বিহারেও এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪০৫। দিল্লি এইমস ও সংলগ্ন এলাকায় বাতাসের একিউআই ছিল ৪২০, ইন্ডিয়া গেট ও কর্তব্যপথ এলাকায় একিউআই ছিল ৩৫৬। মঙ্গলবারের তুলনায় বুধবার দিল্লিতে একধাক্কায় অনেকটাই বেড়ে গেল দূষণ।

You might also like!