
নয়াদিল্লি : রাষ্ট্রপতি ভবনে শনিবার গার্ডের কোনও পরিবর্তন হবে না। একটি সরকারী বিবৃতি জারি করে এই তথ্য জানানো হয়েছে।
গার্ড পরিবর্তন অনুষ্ঠান একটি সামরিক ঐতিহ্যের মধ্যে পড়ে। এই ঐতিহ্য রক্ষার অনুষ্ঠান প্রতিসপ্তাহে করা হয়। প্রতি সপ্তাহে রাষ্ট্রপতির দেহরক্ষীদের (পিবিজিএস) একটি নতুন দলকে দায়িত্ব দেওয়ার জন্য অনুষ্ঠিত হয়। শুক্রবার রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতির পোলো কাপ প্রদর্শনী ম্যাচ আয়োজনে পিবিজি-এর ব্যস্ততার কারণে শনিবার (২৫ নভেম্বর, ২০২৩) রাষ্ট্রপতি ভবনে গার্ড পরিবর্তনের অনুষ্ঠান হবে না।
