Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Supreme Court: স্পোর্টস কোটায় পড়াতে ৭৫ শতাংশ নম্বর দরকার নেই জানাল সুপ্রিম কোর্ট

75 percent marks are not necessary for teaching in sports quota
75 percent marks are not necessary for teaching in sports quota

 

নয়াদিল্লি, ১১ আগস্ট: স্পোর্টস কোটায় পড়তে হলে দ্বাদশ শ্রেণিতে ৭৫ শতাংশ নম্বর প্রয়োজন নেই। পঞ্জাবের একটি বিশ্ববিদ্যালয় এই প্রয়োজনের নিয়ম চালু করেছিল। কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এই দাবি বৈষম্যমূলক।

দ্বাদশ শ্রেণিতে ৭৫ শতাংশ নম্বর পেলে তবেই স্পোর্টস কোটায় পরবর্তী কালে পড়ার সুযোগ পাওয়া যাবে— এই নিয়ম করলে অনেক উঠতি খেলোয়াড়ই উৎসাহ হারাবে বলে মনে করছে দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবারের এই পর্যবেক্ষণের কথা প্রকাশ্যে এসেছে শুক্রবার।

সুপ্রিম কোর্টের বিচারপতি রবীন্দ্র ভাট এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ এই পর্যবেক্ষণের কথা জানিয়েছে। স্পোর্টস কোটায় পড়ার সুযোগ পেতে হলে দ্বাদশ শ্রেণিতে ৭৫ শতাংশ নম্বর প্রয়োজন— এই নিয়ম নিয়ে প্রশ্ন তুলে পঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্টে একটি মামলা করা হয়েছিল। কিন্তু হাই কোর্ট মামলাটি খারিজ করে দেয়। তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। সুপ্রিম কোর্টে দুই বিচারপতির বেঞ্চ এটিকে বৈষম্যমূলক বলে।

You might also like!