Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Country

1 year ago

Narendra Modi :রবিবার দিল্লিতে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৫ জানুয়ারি : রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে ১২ হাজার ২০০ কোটি টাকারও বেশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। শাহিবাবাদ থেকে নিউ অশোকনগরের মধ্যে দিল্লি-গাজিয়াবাদ-মিরাট নমো ভারত করিডরের ১৩ কিলোমিটার অংশের তিনি এদিন সূচনা করবেন।

জানা গেছে, শাহিবাবাদ আরআরটিএস স্টেশন থেকে নিউ অশোকনগর আরআরটিএস স্টেশন পর্যন্ত নমো ভারত ট্রেনে চড়বেন তিনি। দিল্লি মেট্রোর চতুর্থ পর্যায়ে জনকপুরী এবং কৃষ্ণা পার্কের মধ্যে ২.৮ কিলোমিটার অংশেরও তিনি এদিন উদ্বোধন করবেন। মোট ব্যয় ১ হাজার ২০০ কোটি টাকা এই প্রকল্পের।

এছাড়াও প্রধানমন্ত্রী দিল্লি মেট্রোর চতুর্থ পর্যায়ের ২৬.৫ কিলোমিটার দীর্ঘ রিঠালা কুন্ডলী বিভাগের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পের মোট ব্যয় ৬ হাজার ২৩০ কোটি টাকা। এই করিডরটি দিল্লির রিঠালাকে হরিয়ানার নাথুপুরের সঙ্গে সংযুক্ত করবে। এছাড়াও দিল্লির রোহিনী কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা প্রতিষ্ঠানের জন্য নতুন অত্যাধুনিক ভবনের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।

You might also like!