Breaking News

 

Country

2 years ago

Ram Mandir : উদ্বোধন হলেও মিলবে না দর্শনের সুযোগ! সাধারণ মানুষের জন্য তবে কি বন্ধ রাম মন্দির?

Ram Mandir (File Picture)
Ram Mandir (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ প্রতিক্ষার অবসানে অবশেষে ২২ জানুয়ারি উদ্বোধন করা হবে রাম মন্দিরের। ওই বিশেষ দিনেই রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা। মন্দির উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী। 

 ২২ জানুয়ারি উদ্বোধন, তবে দুই দিন আগে থেকেই শুরু হয়ে যাবে বিশেষ পুজোপাঠ। উদ্বোধনের আগেই পৌঁছে যেতে অনুরোধ করা হয়েছে আমন্ত্রিত অতিথিদের। তিন দিন সাধারণ ভক্তদের রামলালার দর্শনের অনুমতি নেই। শ্রী রাম মন্দির জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে ২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত রামলালার দর্শন সাধারণ ভক্তদের জন্য বন্ধ থাকবে। ২৩ জানুয়ারি থেকে সাধারণ ভক্তদের জন্য খুলে যাবে রাম মন্দিরের দরজা। 


You might also like!