Country

2 years ago

Dead bodies of Delhi couple recovered:দিল্লির নারেলায় দম্পতির মৃতদেহ উদ্ধার, স্ত্রীকে খুনের পর স্বামী আত্মঘাতী বলে সন্দেহ পুলিশের

Dead bodies of Delhi couple recovered
Dead bodies of Delhi couple recovered

 

নয়াদিল্লি, ২৮ জুন : দিল্লির নারেলায় স্বামী ও স্ত্রীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বাড়ি থেকেই স্বামী ও স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, স্ত্রীকে কুপিয়ে খুন করার পর স্বামী আত্মঘাতী হয়েছে। দিল্লির নারেলা থানার অন্তর্গত স্বতন্ত্র নগর এলাকার ঘটনা। স্ত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার করার পাশাপাশি স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।

দিল্লি পুলিশ বুধবার সকালে জানিয়েছে, বিগত ৩ দিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল। এরপর বুধবার সকালে ঘর থেকে স্বামী ও স্ত্রীর মৃতদের উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিগত কিছু দিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক মোটেও ভালো ছিল না। কী কারণে এই ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন সকালেও ঝগড়া হয়েছিল বলে জানা গিয়েছে।

You might also like!