Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Weather improves in Kashmir: কাশ্মীরে সামান্য বাড়ল তাপমাত্রা, তবুও হিমাঙ্কের নীচেই, জমজমাট ঠান্ডা শ্রীনগর-কার্গিলে

Weather in Kashmir (File Picture)
Weather in Kashmir (File Picture)

 

শ্রীনগর, ২৩ নভেম্বর: আগের দিনের তুলনায় বৃহস্পতিবার কাশ্মীরে সামান্য বাড়ল তাপমাত্রার পারদ, তবুও অধিকাংশ স্থানেই হিমাঙ্কের নীচে রয়েছে তাপমাত্রার পারদ। জমজমাট শীতে ঠান্ডায় কাঁপছে শ্রীনগর থেকে কার্গিল। এদিনও কুয়াশার কারণে সকালের দিকে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া।

জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের অধিকর্তা ডঃ মুখতার আহমেদ বলেছেন, ২৪-২৬ নভেম্বর পর্যন্ত আবহাওয়া আংশিক থেকে সাধারণভাবে মেঘলা থাকবে, এই সময়ে শুষ্ক আবহাওয়াই প্রত্যাশিত। ২৭-২৮ নভেম্বর আবহাওয়া সাধারণত মেঘলা থাকবে এবং ২৯-৩০ নভেম্বর সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।


You might also like!