
লখনউ, ১৬ ফেব্রুয়ারি : নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে কৃষক আন্দোলন নতুন শক্তি পেল, শুক্রবার সামাজিক মাধ্যমে একথা শেয়ার করেছেন সমাজবাদী পার্টি(এসপি)-র জাতীয় সভাপতি অখিলেশ যাদব।
অখিলেশ যাদব তাঁর অফিসিয়াল সামাজিক মাধ্যম এক্স হ্যাণ্ডেলে নির্বাচনী বন্ড মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাকে ন্যায্যতা জানিয়ে তিনি বিজেপিকে নিশানা করেছেন। তিনি কৃষকদের উদ্দেশে তাঁর বার্তায় লিখেছেন, আদালতের সিদ্ধান্ত কৃষকদের আন্দোলনে নতুন শক্তি যোগাতে চলেছে।
অখিলেশ তাঁর পোস্টে লিখেছেন প্রিয় কৃষক-মজুর ভাইয়েরা, সুপ্রিম কোর্টের 'ইলেক্টোরাল বন্ড'কে অসাংবিধানিক বলে ঘোষণা কৃষকদের আন্দোলনে নতুন শক্তি দিয়েছে। এর কারণ এই তথাকথিত রাজনৈতিক অনুদানের নামে যারা বিজেপির অন্তরালে টাকা দিচ্ছিলেন, কৃষিকাজ-সংশ্লিষ্ট ব্যবসার ওপরে নিজেদের মুনাফা করছিলেন। ব্যবসায়িক স্বার্থের পেছনে ছুটতে যারা এগিয়েছিলেন এখন তাঁরা বিজেপিকে আর কোনও অর্থ দেবেন না। যেসব বিজেপি কর্মীরা অর্থের লোভে গ্রামের গরিব, কৃষক ও শ্রমিকদের অধিকারকে হত্যা করছিল, তারা এখন ধীরে ধীরে শেষ হবে।
