Country

2 years ago

Narendra Modi :দেখতে দেখতে ১০৬-তম পর্বও এসে গেল, ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর মন-কি-বাত অনুষ্ঠান

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২৮ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার, ২৯ অক্টোবর মন-কি-বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ-বিদেশের মানুষের সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১০৬-তম পর্ব। রবিবার বেলা ১১-টায় আকাশবাণী ও দূরদর্শনে প্রধানমন্ত্রীর মন-কি-বাত অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের মন-কি-বাত অনুষ্ঠানেও জনগণের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন।

প্রধানমন্ত্রীর মন-কি-বাত অনুষ্ঠান শোনা যাবে আকাশবাণী ও দূরদর্শনের প্রায় সবকটি প্রচার তরঙ্গে বেলা ১১-টা থেকে। এছাড়াও পিএমও, এআইআর, নিউজ, ডিডি নিউজ, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। প্রধানমন্ত্রীর মনের কথা শোনার জন্য দেশবাসী সর্বদা উদগ্রীব থাকেন। এবার প্রধানমন্ত্রী কী বার্তা দেন, তা জানার অপেক্ষায় গোটা দেশ।

You might also like!