Country

2 years ago

Chandrayaan: কোথাও মহাযজ্ঞ, কোথাও আবার নামাজ; চন্দ্রযান-৩ মিশনের সাফল্য কামনা দেশজুড়ে

Somewhere Yajna, somewhere again Namaz
Somewhere Yajna, somewhere again Namaz

 

নয়াদিল্লি, ২৩ আগস্ট: কোথাও বিশেষ মহাযজ্ঞ, কোথাও আবার নামাজ, ভারতের চন্দ্রযান-৩ মিশনের সফল অবতরণে দেশ জুড়ে চলছে প্রার্থনা। বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে পা দিতে চলেছে ভারতের চন্দ্রযান-৩ মিশনের ল্যান্ডার বিক্রম। সেই উপলক্ষে উন্মাদনা গোটা দেশজুড়ে। কোথাও আয়োজন হয়েছে মহাযজ্ঞের, আবার কোথাও চলছে নামাজ পাঠ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সমাজমাধ্যমের নিজস্ব হ্যান্ডলে সমস্ত বিভেদ ভুলে দেশবাসীকে একসঙ্গে চন্দ্রযানের সাফল্য কামনার আবেদন জানিয়েছেন। ভূয়সী প্রশংসা করেছেন ইসরোর বিজ্ঞানীদের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, রাজ্যের সমস্ত সরকারি স্কুলে চন্দ্রযানের চন্দ্রাবতরণ সরাসরি দেখানো হবে। পড়ুয়ারা যাতে সাক্ষী থাকতে পারে এই অনবদ্য ঘটনার। চন্দ্রযান-৩ মিশনের সাফল্য কামনায় মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে বিশেষ ভস্ম আরতির আয়োজন করা হয়েছিল। উত্তরাখণ্ডের ঋষিকেশের পরমার্থ নিকেতন ঘাটে জাতীয় পতাকা হাতে গঙ্গা আরতিতে অংশ নেন বহু সাধারণ মানুষ।


You might also like!