
গোয়ালিয়র, ১৯ আগস্ট : ট্রেনের ইঞ্জিনের অগ্নিকাণ্ডের জেরে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে থমকে গেল উদয়পুর সিটি-খাজুরাহো এক্সপ্রেস ট্রেন। শনিবার গোয়ালিয়রের সিথোলি রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের পর ট্রেনটি ওই স্টেশনে থেমে যায়। আগুন নেভানোর চেষ্টা চলছে।
উত্তর মধ্য রেলের সিপিআরও হিমাংশু শেখর উপাধ্যায় বলেছে, সিথোলির কাছে ১৯৬৬৬ উদয়পুর-খাজুরাহো এক্সপ্রেসের ইঞ্জিনে ধোঁয়া দেখা যায়। তৎক্ষণাৎ ট্রেনটি থামিয়ে দেওয়া হয় এবং ওভার হেড ইকুইপমেন্ট ক্যান্টিলিভার বন্ধ করে দেওয়া হয়। ধোঁয়া নিয়ন্ত্রণে এসেছে। অন্য একটি ইঞ্জিনের সহায়তায় গন্তব্যে রওনা হবে ট্রেনটি। কেন এমনটা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
