Breaking News

 

Country

2 years ago

Uttar Pradesh : উত্তর প্রদেশের হারদোইয়ে ভয়াবহ আগুনে ভস্মীভূত দোকান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর

Fire at Uttarpradesh
Fire at Uttarpradesh

 

হারদোই, ১০ ডিসেম্বর : উত্তর প্রদেশের হারদোই জেলায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি দোকান। শনিবার রাতে হারদোইয়ের গাল্লা মান্ডি কমপ্লেক্সে অবস্থিত একটি দোকানে আগুন লাগে, আগুন এতটাই ভয়াবহ ছিল যে দোকানটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের মোট ৫টি ইঞ্জিন। রবিবার সকালেও চলতে থাকে আগুন নেভানোর কাজ।


দমকল অফিসার মহেশ প্রতাপ বলেছেন, "রবিবার ভোররাত ৩.১৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর পাই আমরা। আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। আগুনে ৩০-৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।"

You might also like!