
দেহরাদূন, ১৭ আগস্ট: ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়ল উত্তরাখণ্ডের বিকাশনগর। বুধবার বিকাশনগর তহসিলের লাংহা জাখান গ্রামে ভয়াবহ ধস নামে। এই ভূমিধসের জেরে ১৫টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীন হয়ে পড়েছেন ১৬টি পরিবারের ৫০ জন সদস্য। ক্ষতিগ্রস্ত সবাইকে পাচতা গ্রামের একটি স্কুলে নিয়ে যাওয়া হয়েছে, আপাতত সেখানেই রয়েছেন সবাই। এদিকে, ভূমিধসের জেরে রাস্তায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকাশনগর তহসিলের লাংগা জাখান গ্রামে ভূমিধসের কারণে ১৫টি বাড়ি ও ৭টি গোয়ালঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। জখান গ্রামে ১৬টি পরিবারের ৫০ জন মানুষ বসবাস করেন। এ ঘটনায় কোনও প্রাণ বা প্রাণীর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত সবাইকে পাচতা গ্রামের একটি স্কুলে শিবিরে রাখা হয়েছে। ভূমিধসের কারণে রাস্তাও তলিয়ে গিয়েছে।
