
নয়াদিল্লি : কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে তাঁর দিল্লির বাসভবনে দেখা করেন। সম্প্রতি ভারতরত্ন সম্মানে ভূষিত হওয়ার ঘোষণায় আডবাণীকে অভিনন্দন জানিয়েছেন সোনোয়াল।
বৈঠকের পরে সোনোয়াল সাংবাদিকদের বলেন, লালকৃষ্ণ আডবাণীর আজীবন অঙ্গীকার এবং জনগণের কল্যাণের প্রতি নিবেদন বিজেপি এবং দেশ গঠনের প্রক্রিয়াকে শক্তিশালী করেছে। তাঁর আশীর্বাদ সর্বদা আমাদের দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ থাকতে অনুপ্রাণিত করেছে।
