Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

3 years ago

Sanjoy Rauth in ED custody : ৪ আগস্ট পর্যন্ত ইডি হেফাজতে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত-র

Sanjoy Rauth in ED custody upto 4th Aug
Sanjoy Rauth in ED custody upto 4th Aug

 

মুম্বই, ১ আগস্ট:শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ৪ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বেশকিছু ছাড় দিয়েছে তাঁকে। শিবসেনা মুখপাত্র বাড়ির খাবার খেতে পারবেন। এছাড়াও প্রয়োজন হলে হাসপাতালে গিয়ে চিকিৎসা, আইনজীবী পরামর্শ নিতে পারবেন। জমি দুর্নীতি মামলায় রবিবার দিনভর সঞ্জয়কে জেরা করে ইডি। বিকেলে তাঁকে আটক করে আধিকারিকরা। গভীর রাতে ইডি গ্রেফতার করে শিবসেনা মুখপাত্রকে।

আর্থিক তছরুপ মামলায় শেষ দু’বার সমন পেয়েও ইডির দফতরে যাননি শিবসেনা মুখপাত্র। বার বার হাজিরা এড়ানোয় রবিবার সকাল ৭টা নাগাদ সঞ্জয় রাউতের বাড়ি পৌঁছন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সঙ্গে ছিল আধাসামরিক বাহিনী। মুম্বইয়ের বান্দুপ এলাকায় শিবসেনা সাংসদের বাড়িতে ইডির আধিকারিকরা ভিতরে ঢুকতেই বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ।

You might also like!