Country

3 years ago

Sanjay Raut :তীর এবং ধনুকের মালিকানা পেতে দুই হাজার কোটিতে রফা: সঞ্জয় রাউত

Sanjay Raut
Sanjay Raut

 

মুম্বই, ১৯ ফেব্রুয়ারি  : তীর-ধনুক নির্বাচনী চিহ্নের মালিকানা পেতে দুই হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। এমনই চাঞ্চল্যকর দাবি সঞ্জয় রাউতের। রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে তিনি এমনই বিস্ফোরক কথা বলেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, এটা তাঁর মুখের কথা নয়। এই দুই হাজার কোটি টাকা লেনদেন কাদের মধ্যে হয়েছে, তার সব প্রমাণ তাঁর কাছে রয়েছে।


এদিন রাউত বলেন, একনাথ শিন্দে শিবিরের এক নেতাই তাঁকে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। সেই সঙ্গে তুলে দিয়েছেন এই লেনদেন সংক্রান্ত নথি। নিজের টুইটার হ্যান্ডেলে সঞ্জয় রাউতের টুইট আমি বিশ্বাসযোগ্য সূত্রে খবর পেয়েছি শিবসেনা নাম ও প্রতীক পাওয়ার জন্য দুই হাজার কোটির একটি ডিল হয়েছে। এটা প্রাথমিক তথ্য এবং তথ্য একেবারে খাঁটি। আগামীদিনে আরও বিস্ফোরক তথ্য পেশ করব। ভারতের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোনও একটি দলে প্রতীক ও নাম পেতে এই বিশাল পরিমাণ টাকা ঘুষ দিয়েছে। নির্বাচন কমিশনকেও কটাক্ষ করে বলছেন, কমিশন তীর-ধনুক প্রতীক শিন্দে শিবিরকে দেওয়ার মধ্য দিয়ে ডিল করেছেন। কমিশনের এই সিদ্ধান্ত একেবারেই রাজনৈতিক নয়। টাকা পেয়েছেন। তাই প্রাপ্তি স্বীকার করতে বালাসাহেব ঠাকরের তীর-ধনুক প্রতীক শিন্দে শিবিরের হাতে তুলে দিয়েছেন।

You might also like!