
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এই উপলক্ষে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছে গেল সচিন তেন্ডুলকর এবং বিরাট কোহলির বাড়িতে। অনুষ্ঠানে দুই ক্রিকেট তারকাকে উপস্থিত থাকার জন্য আবেদন জানিয়েছে শ্রী রাম জন্মভূমি ট্রাস্ট।
কর্তৃপক্ষ মারফত জানা গিয়েছে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ১৬০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। প্রায় ২৫ হাজার হিন্দু পুরোহিত এবং ১৩৬ সনাতনীকে আমন্ত্রণ জানানো হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠায়। দেশ-বিদেশের প্রায় ১০ হাজার সাংবাদিক এই মন্দির প্রতিষ্ঠার কভারেজে উপস্থিত থাকবেন ২২ জানুয়ারি।
