Country

2 years ago

Cashless Treatment: সড়ক দুর্ঘটনায় এবার ক্যাশলেস চিকিৎসা! নয়া পরিকল্পনার পথে কেন্দ্র

Road Accident (File Picture)
Road Accident (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পথ দুর্ঘটনায় আহতদের ক্যাশলেস বা নগদহীন চিকিৎসা পরিষেবা দিতে উদ্যোগ নিল কেন্দ্র। সুপ্রিম কোর্টের নির্দেশে বিষয়টির পরিকল্পনা করছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। আগামী তিন চার মাসের মধ্যেই এই ভাবনার বাস্তবায়নে তৎপর তাঁরা। কিন্তু কেন এই পরিকল্পনা? 

জানা গিয়েছে, দেশে প্রতিবছর মানুষ মারা যান পথ দুর্ঘটনায়। আর এদের মধ্যে বেশিরভাগেরই মৃত্যু ঘটে চিকিৎসায় দেরি হওয়ার কারণে। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় শীর্ষে আমাদের দেশ। ২০১৯ সালে শীর্ষ আদালত একটি মামলায় বলেছিল, পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য সরকারকে কিছু একটা উপায় বের করতে হবে। কারণ, হাসপাতালের তরফে টাকা চাওয়া, পথচলতি মানুষের অনীহা ইত্যাদি কারণ থাকে। দুর্ঘটনার পরের প্রথম এক ঘণ্টাকে ‘গোল্ডেন আওয়ার’ বলা হয়। এই সময় চিকিৎসা পাওয়াটা অত্যন্ত জরুরি আহতের ক্ষেত্রে। তা হলে অনেকাংশে মৃত্যু এড়ানো সম্ভব। তাই নতুন ভাবনা কেন্দ্রের।

এ বিষয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ সচিব অনুরাগ জৈন বলেছেন, “দুর্ঘটনায় আহত ব্যক্তিদের বিনামূল্যে এবং নগদহীন চিকিৎসা সংশোধিত মোটর যান আইন ২০১৯-এর অংশ। কিছু রাজ্য এটি বাস্তবায়ন করেছে। তবে এখন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সাথে সড়ক পরিবহণ মন্ত্রক গোটা দেশে এটি পুরোপুরি প্রয়োগ করবে।”

You might also like!