Country

2 years ago

Bharat Jodo Nyay Yatra:রাহুলের ‘সারথি’ তেজস্বী,জিপে চাপিয়ে ঘুরিয়ে দেখালেন বিহার

From left, Tejashwi and Rahul
From left, Tejashwi and Rahul

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোটের আগেই যেখানে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান সকলে, সেখানেই জোটে থাকার বার্তা দিলেন রাহুল ও তেজস্বী। বিরতির পর ফের একবার বিহার থেকে  ভারত জোড়ো ন্যায় যাত্রার  সূচনা হল আজ। শুক্রবার বিহারের সাসারাম থেকে এই যাত্রার সূচনা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী । তাঁর এই যাত্রায় যোগ দেন আরজেডি নেতা তেজস্বী যাদবও । জোটের বার্তা দিতে রাহুলের গাড়ির চালক আসনে দেখা যায় তেজস্বীকে।

লালু-পুত্র এক্স হ্যান্ডলে রাহুলের সঙ্গে তাঁর ছবি পোস্ট করেছেন। লিখেছেন— ‘‘বিহারের সাসারাম থেকে আজ সকালে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র সূচনা হল।’’ জানুয়ারি মাসে জেডিইউ প্রধান নীতীশের ‘ইন্ডিয়া’ ছাড়ার পরে বিহারে বিজেপি বিরোধী জোটের ‘ভবিষ্যৎ’ নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এই আবহে শুক্রবার তেজস্বীর উপস্থিতিতে নতুন মাত্রা পেল ‘ইন্ডিয়া’য় ঐক্যের ছবি।

আরজেডির তরফে জানানো হয়েছে, শুক্রবার দুপুরে উত্তরপ্রদেশ লাগোয়া কৈমুর জেলার দুর্গাবতীতে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র জনসভা হবে। সেখানে রাহুলের সঙ্গেই মঞ্চে থাকবেন তেজস্বী। প্রসঙ্গত, ১৪ জানুয়ারি যখন মণিপুর থেকে যাত্রা শুরু করেছিলেন রাহুল, তখন বিহারে ক্ষমতায় ছিল ‘মহাগঠবন্ধন’ সরকার। যে জোটের বৃহত্তম শরিক ছিল তেজস্বীর আরজেডি। রাহুলের দল কংগ্রেস ছিল তৃতীয় বৃহত্তম শরিক। কিন্তু গত ২৯ জানুয়ারি যখন কিষাণগঞ্জে প্রবেশ করে রাহুলের যাত্রা, তখন ‘মহাগঠবন্ধন’-এর মেজো শরিক নীতীশ বিজেপির হাত ধরায় বিহারে সরকার বদলে গিয়েছে।


You might also like!