Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Rahul Gandhi:দিল্লিতে মোদীকে হারাতে হলে, আগে তেলঙ্গানায় কেসিআর-কে পরাজিত করতে হবে : রাহুল গান্ধী

Rahul Gandhi
Rahul Gandhi

 

হায়দরাবাদ, ২৮ নভেম্বর  : দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীকে হারাতে হলে, আগে তেলঙ্গানায় কেসিআর-কে পরাজিত করতে হবে। তেলেঙ্গানার জনগণের কাছে আহ্বান জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার হায়দরাবাদের নামপল্লীতে এক নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বলেছেন, "তাঁরা (বিআরএস) মহারাষ্ট্র, অসম, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গোয়াতে কংগ্রেসের ক্ষতি এবং বিজেপিকে সমর্থন করার জন্য কাজ করে। আমরা যদি দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীকে পরাজিত করতে চাই, তাহলে আগে তেলেঙ্গানায় কেসিআর-কে পরাজিত করতে হবে।"

রাহুল গান্ধী আরও বলেছেন, "তাঁরা একক দল...এখানে বিআরএস, বিজেপি এবং এআইএমআইএম একসঙ্গে একটি দল হিসেবে কাজ করে। মুখ্যমন্ত্রীর (কেসিআর) বিরুদ্ধে কোনও মামলা নেই...তিনি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার পরিচালনা করেন। অথচ ইডি, সিবিআই, আয়কর বিভাগ তাঁর পিছনে নেই।" রাহুল জোর দিয়ে বলেছেন, "ভারত 'মোহাব্বতের' দেশ এবং আমি 'নফরত' নির্মূল করতে চাই। এ জন্য প্রথমে আমাদের দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীকে পরাজিত করতে হবে। আর আমরা যদি দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীকে হারাতে চাই, তাহলে প্রথমে তেলেঙ্গানায় কেসিআর-কে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে।"


You might also like!