
কাঠমান্ডু, ৩১ মে : নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ‘প্রচন্ড’ ৪-দিনের ভারত সফরে এসেছেন। বুধবার কাঠমান্ডু থেকে বিশেষ বিমানে দিল্লিতে উড়ে আসেন তিনি, দিল্লিতে তাঁকে স্বাগত জানান বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত সফরে এসেছেন নেপালের প্রধানমন্ত্রী। ৩১ মে থেকে ৩ জুন, এই সময়ে ভারতে বেশ কিছু কর্মসূচি রয়েছে নেপালের প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণেই ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ‘প্রচন্ড’। ২০২২ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর এটিই হল নেপালের প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। তাঁর সঙ্গে একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল এসেছে ভারতে।
